কুমিল্লা সরকারি কলেজ ২০১৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
কুমিল্লা সরকারি কলেজ ২০১৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
কুমিল্লা সরকারি কলেজ ২০১৩ ব্যাচের
শিক্ষার্থীরা তাদের পুনরমিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে ।পুনরমিলনী
অনুষ্ঠানটি গত ২৮ জুন ২০১৭ ইং তারিখ রোজ বুধবার নজরুল ইন্সিটিউট এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সবাইকে সকাল ১১ ঘটিকায় উপস্থিত থাকতে বলা হয়েছিল । তারা অনুষ্ঠানে
উপস্থিত হওয়ার পর পুরানো বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ।বিভিন্ন সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয় ।শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে মঞ্চে এসে গান পরিবেশন
করেছেন ।তাছাড়া ‘আর্ট অফ হেভেন’ নামক সঙ্গীত ব্যান্ডকে আমন্ত্রন করা হয় ।তারা ‘মধু হই হই বিষ হাওয়াইলা’ গানটি গান চট্রগ্রামে অবস্থানকারী
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশন করেন। সবাই একসাথে মধ্যাহ্ন ভোজ সম্পন্ন করে ।
অনুষ্ঠানটিকে সফল করতে যারা অবদান রেখেছেন বিশেষ করে আহসান হাবীব এবং মতিউর কে
বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় ।

No comments