Header Ads

ঘুরে আসতে পারেন কসবা উপজেলার দর্শনীয় স্থানসমূহে



ঘুরে আসতে পারেন কসবা উপজেলার দর্শনীয় স্থানসমূহে

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা, এখানে রয়েছে ঘুরে দেখার মত অনেক দর্শনীয় স্থান । উল্লেখযোগ্য স্থানসমূহের মধ্যে প্রথমেই উঠে আসে বাংলাদেশ-ভারত সীমান্ত বাজার এর কথা । সপ্তাহের প্রতি রবিবার এই বাজার সকাল ১০ ঘটিকা থেকে আরম্ভ হয়ে বিকাল ৩ ঘটিকায় শেষ হয়। সীমান্ত বাজারে প্রবেশের জন্য ২০ টাকা মুল্যের একটি টিকেট ক্রয় করতে হয় উপজেলা অফিস হতে । উল্লেখ্য এই সীমান্ত বাজারটি বর্ডার বাজারনামেই এলাকাবাসীর কাছে বেশি পরিচিত দুই দেশের মানুষ অনেক দুর-দুরান্ত থেকে এখানে এসে ভিড় জমায় । তবে মানুষজন এই স্থানটিকে দর্শনীয় স্থান হিসেবেই বেশি গুরুত্ব  দিয়ে থাকে । 



এরপর ২য় দর্শনীয় স্থান হিসেবে উঠে আসে কোল্লাপাথর শহীদ মিনারএর কথা এখানে চিরনিদ্রায় শায়িত আছেন ৪০জনের মত বীর মুক্তিযোদ্ধা , দেশের জন্য যারা অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন নিজেদের প্রাণ । দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করে প্রমান করে গেছেন জীবনের চেয়ে স্বদেশপ্রেম বড়, মুক্তি বড় , দেশের মানুষের অধিকার বড় ।আমরা আজও তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং করে যাব যতদিন এই দেহে প্রাণ থাকে ।তারা আমাদের অহংকার,আমাদের আদর্শ । প্রতিদিন মানুষজন এখানে আসলেও, বিশেষ দিনগুলোতে যেমন ২১ শে ফ্রেব্রুয়ারী , ২৬ মার্চ , ১৬ ডিসেম্বর এবং ঈদের দিনগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশা এবং বয়সের মানুষের এক বিশাল সমারোহ দেখা যায় ।  

No comments

Powered by Blogger.