শিশুশ্রম বন্ধে এগিয়ে আসুন,দেশকে বাঁচান
শিশুশ্রম বন্ধে এগিয়ে আসুন,দেশকে বাঁচান
বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ । দেশের আইনে
শিশুশ্রম একটি শাস্তিযোগ্য অপরাধ হলেও অত্যন্ত দুঃখের বিষয় আজ এদেশের বিভিন্ন
স্থানে এই ঘৃণিত অন্যায় কাজ এখনো বন্ধ হয়
নি । বিভিন্ন হোটেলে কিংবা যেকোন কর্মশালায় মালিকরা শিশুদের নিয়োগ দিচ্ছে অল্প
টাকা বা খাদ্যের বিনিময়ে । যেখানে একজন শ্রমিককে দিতে হয় ২০০ টাকা সেখানে একই কাজ
একটা শিশু শ্রমিককে দিয়ে ৫০টাকা বা তার কম মূল্য দিয়ে সারানো যাচ্ছে । আমরা দেশের
সচেতন নাগরিক হয়েও যদি শিশুশ্রম কে বন্ধ না করতে পারি তাহলে আমার কিসের সচেতন
নাগরিক ? প্রশ্ন রয়েই যায় । শিশুরা হল পবিত্র, যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল
বই-কলম , সেখানে তাদের হাতে থাকছে হোটেলের পেয়ালা -গ্লাস । দেশের একটা বড় অংশ যদি
এভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে দেশ কি পারবে এগিয়ে যেতে ? কখনোই না । আমাদের
বেশি কিছু করতে হবে না , শুধু আমরা প্রত্যেকে যদি আমাদের আশে-পাশের শিশুগুলোকে শিক্ষিত
করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি তাহলেই চলবে ।
এক্ষেত্রে ব্যাক্তিগতভাবে
এগিয়ে আসা যায় তবে সবচেয়ে ভাল হয় সংগঠন থেকে এগিয়ে আসলে । কথায় আছে , ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ‘।

No comments