কিয়ামত সংঘটিত হবার পূর্বে মানুষ যে সকল ছোট ছোট আলামতসমূহ দেখবে
কিয়ামত সংঘটিত হবার পূর্বে মানুষ যে সকল ছোট ছোট আলামতসমূহ দেখবে
মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে ।
মিথ্যা, বানোয়াটি কথাকে লোকেরা বুদ্ধিমানের কাজ বলে মনে করবে। আমানতের খিয়ানত
করবে। অর্থাৎ কারো নিকট কোন কিছু আমানত রাখলে সে ব্যাক্তি ঐ আমানতের জিনিশ ফিরিয়ে
দিতে অস্বীকৃতি জানাবে । পুরুষ লোকেরা মেয়েলোকের বশতা ও আনুগত্যতা করবে। নিজেদের
সন্তানরা মাতা-পিতার সাথে নাফরমানি করবে অর্থাৎ সন্তান পিতা-মাতার অবাধ্য হয়ে
চলবে। অনুপযুক্ত লোকদেরকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয়া হবে । গরিব, অসহায়,
অনাথ লোকেরা হঠাত ধনী হয়ে যাবে এবং বিরাট বিরাট ঘর-বাড়ি নির্মাণ করবে । দুনিয়া লাভ
করার জন্য মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করবে । মানুষের লজ্জা-শরম থাকবে না ।
মিথ্যা-জুয়াচুরি, অন্যায়ভাবে বিচারকার্য পরিচালনা হবে ।সমাজে বিধর্মীদের প্রভাব
প্রবলভাবে দেখা যাবে । মানুষ নিজ পিতা-মাতাকে শত্রু ধারণা করে বন্ধু-বান্ধবকে আপন
বলে মনে করবে । পূর্ববর্তী পুণ্যবান লোকদেরকে মানুষ গালিগালাজ করবে এবং ধর্মীয়
শিক্ষা লোপ পাবে । মদ পান, ব্যাভিচার এবং মূর্খতা ও পশুত্ব আচরণ বৃদ্ধি পাবে ।
নারীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা এত কম হবে যে, প্রতি পঞ্চাশ জন
মহিলার পরিচালক হবে মাত্র একজন পুরুষ । এসব ছোট ছোট নিদর্শনসমূহ দেখা যাবে । মহান
আল্লাহ আমাদেরকে এসব কাজকর্ম হতে তাওবা করে হিদায়াতের তৌফিক দান করুন (আমীন ) ।
সংগ্রহঃ [মোকছুদুল মো’মিনীন –মাওলানা জাকির হোসাইন
আজাদী ] বই থেকে ।

No comments