কসউবি এর ২০১১ ব্যাচের তৃতীয় বার্ষিক ইফতার
মাহফিল সম্পন্ন
কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১১
ব্যাচের শিক্ষার্থীরা তৃতীয় বারের মত ইফতার মাহফিল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে
।ইফতার মাহফিল অনুষ্ঠানটি গত ২৮ রমজান অর্থাৎ ২৪ জুন ২০১৭ ইং তারিখ রোজ শনিবার
কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।তাদের স্লোগান ছিল –‘চলো মিলিত হই বন্ধুত্বের
টানে’ । উল্লেখ্য, ২০১১ ব্যাচের প্রথম ইফতার মাহফিল শুরু করে
২০১৫ সালের ২৭ রমজান এবং দ্বিতীয় ইফতার মাহফিল ২০১৬ সালের ২৮রমজান সফলভাবে
অনুষ্ঠিত হয় । ইফতার মাহফিলে সবাইকে বিকাল ৫ তার পূর্বেই উপস্থিত থাকতে বলা হয়েছিল
। তারা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর পুরানো বন্ধুদের সাথে কোলাকুলির মাধ্যমে
কুশলাদি বিনিময় করে । এ যেন ঈদ এর আগে আরেক আনন্দের উৎসব ।সবাই শান্তিপূর্ণভাবে
তাদের অনুষ্ঠান সম্পন্ন করে ।
No comments