জীবনে সন্তুষ্টির জন্য চাইঃ তুলনা করার প্যারামিটার পরিবর্তন করা
জীবনে সন্তুষ্টির জন্য চাইঃ তুলনা করার প্যারামিটার পরিবর্তন করা
জীবন নিয়ে আমরা সাবাই হতাশ । যেখানে আমরা
নিজেরাই হতাশ সেখানে আমরা কিভাবে অন্যদের আশা জোগাব ।প্রত্যেকেরই কিছু না কিছু
অভাব বা না পাওয়া থাকে, আর যদি তা না হত তাহলে সে আল্লাহ কে স্মরণ করত না ।
স্রষ্টা হয়ত এই ভেবেই কিছু আভাব বা অপূর্ণতা মানুষকে দিয়ে থাকেন । তার মানে এই নয়
যে সে বঞ্ছিত বরং আল্লাহ তায়ালা সবাইকে পরীক্ষা করতেছেন । পৃথিবীটাই একটা পরীক্ষা
। আজ আমরা যে জিনিশটা পাওয়ার জন্য এতটা আকুল, কিছুদিন পর মনে হয় আমরা নিছক সময়
নষ্ট করেছি ঐ জিনিশটার প্রতি । আপেক্ষিতা ছাড়া আর কিছুই নয় । আমাদের যা কিছু আছে
তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত । একটা উদাহরন দেয়া যাক, ‘একজন মানুষের জুতা নেই,
সে এইজন্য খুব চিন্তিত এবং হতাশ ।সে ভাবল এক জোড়া জুতা কেনার মতও সামর্থ্য পর্যন্ত
আমার নেই !! পরে সে অন্য একজন লোককে (পঙ্গু) দেখতে পেল । তাকে দেখে সমস্ত দুঃখ,
অনুতাপ যেন মুহূর্তে বিলীন হয়ে গেল কারন সে জুতা কিনতে পারে নি বলে দুঃখ করেছিল
অথচ অপর লোকটির পা ই নেই । সে তার ভুল বুঝতে পেরে স্রষ্টার কাছে ক্ষমা ভিক্ষা চাইল
। হায় আল্লাহ তুমি আমাকে এই পঙ্গু লোকটির থেকে অনেক অনেক বেশি ভাল রেখেছ । আমি
তুমার প্রতি সন্তুষ্ট । সুক্রিয়া জানাই তোমার দরবারে ।‘ দেখলেন ই তো উদাহরণ টা
।প্রথম লোকটি যদি তাকে তুলনা দেয় ধনীদের সাথে , তাহলে তাকে মনে হবে বঞ্চিত । আর
যদি তুলনা দেয় পঙ্গু/অসুস্থ কোন ব্যাক্তির সাথে তাহলে সে তাকে অনেক সুখি ভাবছে
।আমরা কার সাথে নিজেদের তুলনা করছি সেটা হচ্ছে বড় কথা । আমরা প্রত্যেকেই যে অবস্থানে
আছি , নিজেদেরকে যদি তুলনা দেই আমাদের চেয়ে কম সচ্ছল কারো সাথে তাহলে আমাদেরকে
অনেক ভাল অবস্থানে আছি মনে হবে ।তুলনা করার প্যারামিটার টা পরিবর্তন করাটাই পারে
আমাদের চিত্তকে সন্তুষ্টি এনে দিতে । আসুন আমরা মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি
প্রকাশ করি , এতে মহান আল্লাহ তায়ালা আমাদের প্রতি অনেক খুশি হবেন । আল্লাহ আমাদের
সবাই কে কবুল করুক (আমিন ) ।
লেখকঃ ফয়সাল আহম্মদ রাফি
No comments